ছবি: সংগৃহীত
সারাদেশ

থানচি বাজারের আগুন নিয়ন্ত্রণে 

জেলা প্রতিনিধি : বান্দরবানের থানচি বাজারে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আরও পড়ুন : বান্দরবানের থানচি বাজারে অগ্নিকাণ্ড

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাজারটিতে আগুন লেগে প্রায় ৫৫টির বেশি দোকান পুড়ে গেছে।

আরও পড়ুন : চট্টগ্রাম-৮ আসনে আ’লীগের প্রার্থী নোমান

থানচি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. ইসমাইল মিয়া জানান, সকাল সাড়ে ৮ টার দিকে থানচি বাজারের দক্ষিণে পুরনো ঝুলন্ত সেতু এলাকার মায়া গেস্ট হাউজের পাশে থাকা আবর্জনার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়।

এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. জামাল বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের কাছাকাছি পৌঁছানো যাচ্ছিলো না। আমার কাপড়ের দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। দোকান থেকে কিছুই বের করা যায়নি।

আরও পড়ুন : টাঙ্গাইলে স্পিরিট পানে পাঁচজনের মৃত্যু

অপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মংম্যাসে মারমা বলেন, তার কম্পিউটার ও কাপড়ের দুটি দোকানই সম্পূর্ণ পুড়ে গেছে। সাংগ্রাই অনুষ্ঠানের জন্য অনেকগুলো কাপড়ের অর্ডার ছিল। সব কাপড় পুড়ে গেছে। দুটি দোকান পুড়ে গিয়ে পথের বসার মত অবস্থা।

থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, সকালে বাজারে যাচ্ছিলাম। সে সময় বাজারের দক্ষিণ কোণে মায়া গেস্ট হাউজের পেঁছনে আবর্জনায় আগুন জ্বলতে দেখেছি। আমার ধারণা সেখান থেকে আগুন বাজারের দোকানগুলোতে লাগতে পারে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ শুরু

থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা বলেন, বাজারের দক্ষিণ কোণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে ৫৫টির বেশি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫-৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালক কারাগারে

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩ দিন অতিবাহিত না হতেই থানচি বাজারে আগুন লাগলো। ঘটনা গুলো ভয়াবহ।

তিনি আরও বলেন, গ্রীষ্ম মৌসুম শুরু, পাহাড়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের বড় অনুষ্ঠান সাংগ্রাই উৎসব সন্নিকটে। উৎসবকে ঘিরেই বাজারের বেঁচাকেনা জমজমাট হতে শুরু করছে মাত্র। এ সময়ে দুটি প্রধান বাজারে এক সপ্তাহের ভেতরেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেলো।

আরও পড়ুন : ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

থানচি ও বলি বাজারের আগুন লাগার দুটি ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা