ছবি: সংগৃহীত
সারাদেশ

বান্দরবানের থানচি বাজারে অগ্নিকাণ্ড

আবু রাসেল সুমন, জেলা প্রতিনিধি : বান্দরবান জেলার থানচি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে।

আরও পড়ুন : গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শনিবার (২৫ মার্চ) সকালে থানচি বাজারের সেগুন ঝিরিরপাড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ শুরু

স্থানীয়রা জানায়, থানচি বাজারের সেগুন ঝিরিরপাড়ে একটি গেস্টহাউস থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৪০টির বেশি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : টাঙ্গাইলে স্পিরিট পানে পাঁচজনের মৃত্যু

এর আগে গত ২২ মার্চ থানচির বলি বাজারে অগ্নিকাণ্ডে ৪৫টি দোকান ও ভাসমান কাঁচাবাজারসহ মোট ৫২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা