সারাদেশ

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ শুরু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের মরহুম সাংবাদিক সফিউদ্দিন মিলনায়তনে এ মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবন নিমার্ণ কাজের শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর একান্ত সহচর আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুসাঈদ সোহান, সাংবাদিক কাজী সাব্বির আহম্মেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সুমন ইসলাম, মুহাম্মদ মাহাবুব আলম বাবু, শেখ মোহাম্মদ রতন, জুয়েল রানা, মঈনউদ্দিন সুমন, সুজন হায়দার জনি, রাজিবুল হাসান জুয়েল, আব্দুস সালাম, সুজন পাইক, মোহাম্মদ মাসুদ রানা প্রমূখ।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবে একতলা নতুন ভবন নিমার্ণ কাজের শুভ উদ্বোধন করা হয়। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৭ লাখ ১০ হাজার টাকা। এছাড়াও প্রয়াত সাংবাদিক শেখ আলী আকবরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা