ছবি: সংগৃহীত
সারাদেশ

ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

শনিবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান।

আটক আলী জোহর (৩৪) ক্যাম্প-১ ডব্লিউ, ব্লক ই-৭ এর নুর সালামের ছেলে।

আরও পড়ুন : মানিকছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সামশুল আলম খান বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাজারে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। পরে তাকে তল্লাশি করা হয়। এ সময় ঐ ব্যক্তির কাছ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা