সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে ২০০ দুঃস্থকে কম্বল উপহার

নোয়াখালী প্রতিনিধি : শীতার্ত ২০০ জন দুঃস্থ মানুষকে কম্বল উপহার দিয়েছেন নোয়াখালী ডায়াবেটিক সমিতি।

আরও পড়ুন : নোয়াখালীতে বাস চাপায় শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর নোয়াখালী ডায়াবেটিক হাসাপাতালের মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে নোয়াখালী ডায়াবেটিক সমিতি এই শীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছে সেটি প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও শীতার্তদের মাঝে এরই মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীতে গরীব, অসহায়দের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের অর্থশালী ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।

আরও পড়ুন : শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা

ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম বলেন, ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে প্রতি বছর শীতে জেলা শহেরর এবং শহরের বাহিরে প্রত্যন্ত এলাকার গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরাব হোসাইন, সমিতির সহসভাপতি কাজী রফিক উল্যাহ, সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম আজাদ, কার্যনির্বাহী সদস্য ফারজানা আক্তার প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা