সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

আরও পড়ুন : অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয় অতিথিরা।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার প্রমুখ।

পৌর প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ২৫ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যাগ, বই, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী রয়েছে।

আরও পড়ুন : মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলা

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বছরের প্রথম দিন শুরু করার জন্য শিক্ষা সামগ্রী বিতরণের চেয়ে সুন্দর কি বা হতে পারতো? বছরের শুরুতে আমরা শিক্ষার্থীদের হাতে মোবাইল কিংবা টিকটকের সামগ্রী তুলে দিচ্ছি না। তাদের হাতে আমরা উন্নত মানুষ হওয়ার উপকরণ শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি। লক্ষ্মীপুর পৌরসভার এ আয়োজন আজ সারাদেশে উল্লেখযোগ্য হয়ে থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা