সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

জেলা প্রতিনিধি : সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনায় ৪ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

আরও পড়ুন : লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, “রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্স ও চলন্ত দুই বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে যায়।”

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ম্যানেজার মেহেরুল জানান, “রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।”

আরও পড়ুন : একনেকে ১০ প্রকল্প অনুমোদন

মূলত ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখি লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে বাসে আগুন লাগে। পরে ওই আগুন লাগা বাসের পেছনে থাকা আরো একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, “প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মৃত্যু বিষয় জানতে পেরেছি। আরো বিস্তারিত জানার চেষ্টা করছি।”

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা