সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল ২ কলেজছাত্রের

জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত হয়েছেন।

আরও পড়ুন : উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০)। সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে ও আব্দুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।

আরও পড়ুন : পটুয়াখালীতে ডিআইজির মতবিনিময় সভা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। দ্রুত গতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের (কক্সবাজার জ-০৪ ০০২১ ) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন সিয়াম হোসেন। গুরুতর আহত আব্দুল্লাহ আল বাকিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিরপুরে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এবং দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা