সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে বাস চাপায় শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাস চাপায় এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কবিরহাট টু বসুরহাট সড়কের করালিয়া সবজি আড়তের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাঈন উদ্দিন (৫০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী কোরবান আলী রাকিব জানান, সকালে বসুরহাট থেকে বুসরহাট সুপার পরিবহনের একটি বাস কবিরহাট যাচ্ছিল। বাসটি কবিরহাট টু বসুরহাট সড়কের উপজেলার করালিয়া সবজি আড়ত এলাকা অতিক্রম করার সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে বের হয় মাইন উদ্দিন। ওই সময় কবিরহাট গামী ফিটনেসবিহীন বেপরোয়া গতির বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই ঘাতক চালক পালিয়ে যায়।

আরও পড়ুন : বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্থানীয়দের অভিযোগ, কবিরহাট টু বসুরহাট সড়কে চলাচল করা প্রায় লোকাল বাসই ফিটনেসবিহীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই সড়কে লোকাল বাসে প্রায় দুর্ঘটনা ঘটছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, স্থানীয় লোকজন বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা