সারাদেশ

মুন্সীগঞ্জে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি বিধ্বস্ত

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় আধাঘণ্টার ঝড়ে ও শিলাবৃষ্টিতে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে শতাধিক গাছপালা। এ সময় পুরো উপজেলায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।

আরও পড়ুন : মাড়াইকলে চাপা পড়ে চালক নিহত

শনিবার (২৫ মার্চ) বিকেল ৫টা থেকে শুরু হয়ে প্রায় আধাঘণ্টা ধরে ঝড় ও শিলাবৃষ্টি হয়।

স্থানীয় ক্ষতিগ্রস্তরা জানান, বিকেল ৫টার পর থেকে শুরু হয় তুমুল ঝড় ও শিলাবৃষ্টি। তীব্র বাতাসের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। একটানা আধাঘণ্টা স্থায়ী ঝড়বৃষ্টিতে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

উপজেলার গুয়াগাছিয়া এলাকার কৃষক খোরশেদ আলম বলেন, ঝড়ের তীব্র বাতাস আর শিলাবৃষ্টিতে তিন বিঘা জমির ভুট্টা মাটিতে নুইয়ে পড়েছে। ওই এলাকায় যারা জমিতে ভুট্টা, ধান, আলু, সূর্যমুখী ফুল চাষ করেছিলেন তাদের সবারই একই অবস্থা।

উপজেলার হোসেন্দী ইউনিয়নের রঘুরচর গ্রামের বাসিন্দা নুরউদ্দিন মোল্লা বলেন, গ্রামের পূর্বপাড়ায় ৮ থেকে ৯টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
তিনি জানান, তার দুটি ঘর উড়ে গেছে। তার প্রতিবেশী নিজাম মোল্লার একটি ঘরসহ বেশ কয়েকজনের ঘরবাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফসলেরও অনেক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, শিলাবৃষ্টি ও ঝড়ে অনেক জমির ফসল ও অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্তদের কেউ এখনো যোগাযোগ করেননি। যোগাযোগ করলে তাদের তালিকা করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আরও পড়ুন : ভোলায় সদস্য সংগ্রহ-কর্মীসভা অনুষ্ঠিত

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাধীন গজারিয়া জোনাল অফিসের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বলেন, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হওয়ার পরপর আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেই। উপজেলার বেশকিছু জায়গায় গাছপালা ভেঙে পড়ার খবর পেয়েছি। আমাদের কর্মীরা সেগুলো অপসারণ করছে। সবকিছু ঠিকঠাক হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলকে লিটন দাস

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৮৯২৯ রান নিয়...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার আন্তর্জা...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা