ছবি: সংগৃহীত
বিনোদন

হোটেল থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক : সম্প্রতি ভারতের বারাণসীতে সারনাথের একটি হোটেলের কক্ষ থেকে অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে টর্নেডো, নিহত বেড়ে ২৬

গত মাসেই সহ-অভিনেতা সমর সিংহের সাথে সম্পর্কের কথা জানান এই ভোজপুরী অভিনেত্রী। এক মাস না পার হতেই রহস্যজনক মৃত্যু হয় তার।

পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন : ফরিদপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

১৯৯৭ সালে মির্জাপুরে আকাঙ্ক্ষার জন্ম। সিনেমার পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন এই অভিনেত্রী।

আকাঙ্ক্ষা ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন। মৃত্যুর ২৪ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন তিনি। এর মাঝেই তার মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে।

আরও পড়ুন : রাজধানীতে ওয়াইবিএফ’র স্বাধীনতা...

প্রসঙ্গত, ‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আকাঙ্ক্ষা দুবের। এরপর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি ২’-এর মতো সিনেমায় অভিনয় করেন এই ভোজপুরী অভিনেত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা