বিনোদন

শিশির বাউলের কণ্ঠে রুমীর তিন গান 

বিনোদন প্রতিবেদক : কবি ও গীতিকার শেখ সাইফুল্লাহ রুমীর কথা ও সুরে শিশির বাউলের প্রথম তিনটি মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গান তিনটির মিউজিক করেছেন সংগীত পরিচালক শাহিন কামাল।

জানা যায়, গান তিনটি যথাক্রমে- ‘প্রিয়া রে’, ‘প্রেমে পোড়া’, ‘ভালোবাসি তোমারে’। করোনা পরিস্থিতির জন্য রিলিজ দিতে একটু দেরি হচ্ছে। গানগুলো মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশ হওয়ার কথা রয়েছে।

গান প্রসঙ্গে সাইফুল্লাহ রুমী বলেন, ‘গানগুলোর মিউজিক রেডি হয়ে আছে। ভয়েজের কিছু কাজ বাকি আছে। খুব শিগগিরই রিলিজ দিতে পারবো। তাছাড়া শিশির ভালো গায়, শাহিন কামাল ভাইও ভালো মিউজিক করেছেন। আশা করি দর্শকপ্রিয়তা পাবে।’

গান প্রসঙ্গে শিল্পী শিশির বাউল বলেন, ‘আমি এর আগে অনেক গান কাভার করেছি। এ তিনটি গানই আমার প্রথম মৌলিক গান হিসেবে প্রকাশ পাবে। সব মিলিয়ে ভালো কিছু হবে বলে বিশ্বাস করি। শেখ সাইফুল্লাহ রুমী ভাইয়ের কথা ও সুরে আমার প্রথম মৌলিক গান বাজারে আসবে বিষয়টি ভাবতেই ভালো লাগছে। গান তিনটি আমার দর্শক-শ্রোতাদের জন্য চমক হিসেবে থাকবে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা