বিনোদন

মিমের চমক

বিনোদন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের এবারের ঈদ ‘আনন্দমেলা’ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে । প্রচলিত মেলায় সবই ছিল আনন্দমেলার সেটে। এখানেও দেখা যাবে- যাত্রার প্যান্ডেল, সার্কাস, পতুল নাচ, বায়োস্কোপ, চুড়ি, মুড়ি-মুরকির দোকান, মিষ্টির দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই ইত্যাদি। দোকানগুলোকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ঘটনা এবং এগিয়ে গেছে অনুষ্ঠান।

এমনটাই জানালেন অনুষ্ঠানটির পরিকল্পক এবং বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ।

এবারের ‘আনন্দমেলা’য় স্বামী-স্ত্রীর ভূমিকায় হাজির হয়ে উপস্থাপনা করেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এই মঞ্চ দিয়েই উপস্থাপক হিসেবে দুজনের প্রথমবার এক হওয়া।

আয়োজনে থাকছে- প্রয়াত পপ সম্রাট আজম খানের ৩টি গানের (ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল এবং বাংলাদেশ) কোলাজ করে একটি গান। গেয়েছেন সংগীতশিল্পী মেহরীন, আলিফ আলাউদ্দিন ও আরমীন মূসা। এটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু।

এছাড়াও ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি ফিউশন করে গেয়েছেন পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলা। জীবনের সবচেয়ে বড় আনন্দ যে মানবতার সেবায় তা গানে গানে ফুটিয়ে তুলবেন পিন্টু ঘোষ। এই গানটির সুর-সংগীতায়োজনও করেছেন তিনি।

দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে তৈরি হয়েছে বিশেষ একটি গান। যার কথা লিখেছেন লিটু সাখাওয়াত। সুর ও সংগীতায়োজনে এজাজ ফারাহ। কন্ঠ দিয়েছেন এজাজ ফারাহ্, নিয়াজ মাখদুম ও সাদিত।

বিগত পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী, ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানের কোলাজ করে আলাদাভাবে ৩টি নৃত্য পরিবেশন করেছেন এ সময়ের জনপ্রিয় তিন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম।

দর্শকদের বৈচিত্র্য দিতে থাকছে সমাজ সচেতনতামূলক তিনটি নাট্যাংশ। যেখানে অভিনয় করেছেন রিয়াজ, স্পর্শিয়া, মিশা সওদাগর, আতাউর রহমান, জিল্লুর রহমান, আহসানুর রহমান, হুমায়ুন কাবেরী, গাজী রোকন ও যাদু।

বিটিভির এবারের ‘আনন্দমেলা’ প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার, পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা