বিনোদন

বিয়ের তথ্য দিলেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যেমে খুব খোলামেলা ভাবে ব্যক্তিগত বিষয় শেয়ার করেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার বিয়ে নিয়ে জবাব দিলেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা জানান, নেড়া যেমন একবারই বেলতলায় যায়, তেমন তিনিও একবারই বিয়ে করেছেন। আর ছাদনাতলার দিকেও যাবেন না।

এর আগে ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে শ্রীলেখা লিখেছিলেন, আমার সম্পর্কে কী জানতে চান তা কমেন্টবক্সে লিখুন। আমি রোজ একটি করে প্রশ্নের উত্তর দেব! চলুন শুরু করা যাক।

শ্রীলেখার এই প্রস্তাবের পরই হাজারো কমেন্টে ভরে যায় কমেন্টবক্স। এরপরই এক ভক্ত তাকে প্রশ্ন করেছেন, আপনি এমনভাবে প্রশ্ন করতে বলছেন যেন একেক বার একেক জনকে বিয়ে করতে বলবেন।

এর জবাবেই অভিনেত্রী জানিয়েছেন, নেড়া একবারই বেলতলায় যায়। আর তিনি বিয়ে একবার করে ফেলেছেন। ফলে তা আর করবেন না।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা