বিনোদন

করোনা ভাইরাস নিয়ে মিশার নতুন সংলাপ

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার খল চরিত্রের অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা মিশা সওদাগর বর্তমানে মনতাজুর রহমান আকবর পরিচালিত ও ডিপজল অভিনীত-প্রযোজিত ‘ঘর ভাঙা সংসার’ নামে একটি সিনেমার শুটিং করছেন। আর এই সিনেমাতেও থাকছেন তার বিশেষ সংলাপ। তবে এই সিনেমা সংলাপে মিশা নিজেকে মহামারি করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করেছেন!

সোমবার (১২ জুলাই) রাতে অভিনেতা ডিপজলের পেজে সিনেমাটির শুটিং সেটে করা একটি ভিডিও শেয়ার করা হয়।

ভিডিওতে মিশা বলেন, ‘অনেকদিন আমেরিকায় থাকার পর দেশে ফিরে আবার সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এখন শুটিং করছি ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ডিপজল ভাই। তিনি ভালো গল্প ছাড়া কখনো সিনেমা করেন না। অনেকদিন পর আমি আর ডিপজল ভাই একসঙ্গে কাজ করছি, সঙ্গে গল্পটাও অনেক সুন্দর। অনেক নতুন ধামাকা আসছে। ’

এরপর করোনা ভাইরাস নিয়ে সিনেমাটির সংলাপ শোনান মিশা, ‘নাম আমার সাইরাস, আমি হচ্ছি কঠিন করোনা ভাইরাস। ’

ভিডিওতে মিশার পাশে ডিপজলকে বসে থাকতে দেখা যাচ্ছে। এছাড়া ছিলেন চিত্রনায়িকা শিরন শিলা। তিনিও সিনেমাটিতে অভিনয় করছেন। শুটিং চলছে ডিপজলের নিজস্ব ফাইম স্টুডিওতে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা