বিনোদন

আপত্তি নেই জুথির

বিনোদন ডেস্ক: বর্তমান ব্যস্ততা নাটক ঘিরে। তিনি এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অনামিকা জুথি। সম্প্রতি আসন্ন ঈদের জন্য বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন সম্ভাবনাময়ী এই অভিনেত্রী।

এদিকে সম্প্রতি প্রকাশ পেল জুথির মিউজিক্যাল ফিল্ম ‘তোমার হৃদয় জুড়ে’। গানটি গেয়েছেন বলিউডের প্লেব্যাক শিল্পী অলকা ইয়াগনিক। এটি লেখার পাশাপাশি জুথির বিপরীতে মডেল হয়েছেন রাজুব ভৌমিক। নির্মাণ করেছেন নাট্যনির্মাতা ইমরান হাওলাদার।

জুথি অভনীত চলতি ধারাবাহিক সালাউদ্দিন পরিচালিত ‘কাজল রেখা’, জামাল মল্লিকের ‘প্রবাসী গ্রাম’, ইফতেকার ইফতির ‘হড্ডগোল’ ও হিমু আকরামের ‘শান্তি মলম’।

অনামিকা জুথি বলেন, গানটি শুনে কাজটি করতে আগ্রহী হই। গানের কথাগুলো দারুণ। কথার সাথে মিল রেখে নান্দনিক একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হয়েছে। আশা নয় বিশ্বাস দর্শকদের পছন্দ হবে।

তিনি আরো বলেন, ভালো চলচ্চিত্র ও চরিত্র পেলে চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী। পাশাপাশি মিউজিক ভিডিও, ওয়েব সিরিজে কাজ করতে চাই। চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে আপত্তি নেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা