বিনোদন

কিয়ারার আচরণে সমালোচনা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে বেশ ভালোই সমালোচনা হচ্ছে। সম্প্র্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ায় কিয়ারার আচরণ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

ভিডিওতে দেখা গেছে, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাড়ির সামনে একটি গাড়ি এসে থামার পর এক বৃদ্ধ গাড়ির দরজা খুলে দেন। এরপর কিয়ারাকে সালাম জানালেন সেই বৃদ্ধ। কিন্তু সালামের প্রত্যুত্তর দেওয়া তো দূরে থাক, সেই বৃদ্ধের দিকে না তাকিয়েই হনহন করে সামনের দিকে এগিয়ে যান কিয়ারা।

ভিডিও দেখেই নেট দুনিয়ার অনেকেই কিয়ারার আচরণ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।

একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, 'বাবার চেয়ে বেশি বয়সের মানুষের কাছে সালাম নিচ্ছেন, অথচ ধন্যবাদ দিতেও এত কুণ্ঠা! অনেকেই বলছেন তারকাখ্যাতি কিয়ারাকে অহংকারী করে তুলেছে। আরেক অনুরাগী বলেছেন 'এত বয়স্ক একজন মানুষ দরজা খুলছে, নির্লজ্জ মহিলার সৌজন্যবোধটুকু নেই।'

এমনই একাধিক প্রতিক্রিয়ায় ভরে গেছে ভিডিওর কমেন্টবক্স। এরপরও নির্বিকার কিয়ারা বিষয়টি নিয়ে একবারও মুখ খোলেননি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার জামাতের

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাবে আলোচনার প্রত্যাহার করেছে বিরোধ...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ডাম্প ট্রাক, ভোগান্তিতে পথচারী 

মাদারীপুরের শিবচরে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ভাবে বালু ও মাটি ব্যবসায়ীদের অবৈ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা