বিনোদন

আসছে কর্ণিয়া-আলভীরের 'দেখলে তোরে'

বিনোদন ডেস্ক : শিল্পী কর্ণিয়া ও আলভীর প্রথমবারের মতো একটি গানে একসাথে কাজ করেছেন। গানটির নাম রাখা হয়েছে ‘দেখলে তোরে’। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সংগীতায়োজনও করেছেন আলভী। সুর করেছেন ইয়াছিন হোসেন নিরু। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ।

কর্ণিয়া বলেন, ‘শ্রোতাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে আমরা গানটি নিয়ে আসছি। গানটি শুনলেই নাচতে ইচ্ছা করবে।লকডাউনের আগে দুই দিনের প্রস্তুতিতে আমরা শুটিং করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

আলভী বলেন, ‘খুব ভালো একটি কাজ হয়েছে। আমরা এখন কালার গ্রেডিং নিয়ে কাজ করছি। ১৫ অথবা ১৬ জুলাই কর্ণিয়া আপুর ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত করা হবে।’

২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে সংগীতাঙ্গনে পরিচিত পান জাকিয়া সুলতানা কর্ণিয়া। অন্যদিকে ২০১৫ সালে সংগীতে হাতেখড়ি আল বেরুনি আলভীর। তবে বর্তমানে তিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা