বিনোদন

ভামিকার দেখা মিলল ইনস্টাগ্রামে

বিনোদন ডেস্ক : মিডিয়ার হাত থেকে মেয়ে ভামিকাকে বাঁচাতে আড়ালে রেখেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি। এমন কি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেননি ছোট্ট ভামিকার ছবি।

তবে সোমবার (১২ জুলাই) আনুশকার ইনস্টাগ্রামে দেখা মিলল মিষ্টি মেয়ে ভামিকার! মেয়ের বয়স ৬ মাস হওয়ার আনন্দেই বিরাট ও আনুশকা পোস্ট করেন ছবিটি।

আনুশকা তার ইনস্টাগ্রামে ভামিকাকে নিয়ে মোট ৩টি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, আনুশকার বুকের উপর খেলা করছে ছোট্ট ভামিকা। অন্যদিকে আরেকটি ছবিতে আনুশকার পায়ের সঙ্গে ভামিকার মিল। তৃতীয় ছবিতে ভামিকাকে কোলে নিয়ে আদরে মত্ত বিরাট কোহলি।

এই ছবি পোস্ট করে আনুশকা লিখলেন, তোমার একটা হাসিই আমাদের গোটা বিশ্বটাকে বদলে দেয়। তোমার একটা চাউনিই আমাদের বেঁচে থাকার রসদ। আমাদের ছোট্ট সোনা। আমাদের তিনজনের বন্ধনের ৬ মাস পূর্ণ শুভ হোক।

যদিও ছবিতে ভামিকার মুখ দেখানো হয়নি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা