বিনোদন

শুভশ্রীর শরীর নিয়ে কটাক্ষ

বিনোদন ডেস্ক : টালিগঞ্জের হটেস্ট অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ২০০৭ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন তিনি। বক্স অফিসে উপহার দিয়েছেন একাধিক ব্যবসা সফল সিনেমা। জুটি বেঁধেছেন দেব-জিৎ-শাকিব খানের সঙ্গে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাতেও অভিনয় করেছিলেন শুভশ্রী।

ক্যারিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালে ৭ মার্চ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শুভশ্রী। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর পুত্র সন্তান জন্ম দেন এ অভিনেত্রী। সন্তান জন্মের কারণে স্বাভাবিকভাবেই মুটিয়ে যান তিনি। বিরত ছিলেন কাজ থেকে।

নিজেকে ফিট করে আবারও কাজে ফিরেছেন এ নায়িকা। একটি ড্যান্স রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসেছেন তিনি। এরই মধ্যে শরীর নিয়ে কটাক্ষের শিকার হলেন শুভশ্রী। মুটিয়ে যাওয়ার কারণে নেতিবাচক কথা শুনতে হয়েছে তাকে। নেটিজেনদের একজন তাকে রোগা হওয়ার পরামর্শ দিয়েছেন। তাতেই জ্বলে উঠলে রাজপত্নী।

স্ক্রিনশট শেয়ার করে কড়া জবাব দিয়েছেন তিনি। শুভশ্রী পরিচিত একজনকে মেসেজ করে এক নেটিজেন লিখেছেন, ‘তুমি তো শুভশ্রী দিদির খুব কাছে আছো, তাই তোমার কাছে একটা অনুরোধ। প্লিজ শুভশ্রীদিকে বলো, আগের মতো আরও স্লিম হতে। আরও স্লিম হলে আরও বেশি সুন্দর লাগবে।’

এর জবাবে শুভশ্রী ইনস্টাগ্রামে লিখেছেন, শিশু জন্ম দেয়ার পর একজন মহিলার শরীরে নানা পরিবর্তন হয়। অনেক জটিলতা তৈরি হয়। ওজন কমানো তো আর জাদু নয়। আমিও রক্ত-মাংসের মানুষ। ওজন কমাব কি না সেটা আমিই সিদ্ধান্ত নেব।

এদিকে সন্তান জন্মের এক বছর এখনো হয়নি। এর মধ্যে কাজে ফিরেছেন শুভশ্রী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে স্বামী রাজ চক্রবর্তীর হয়ে ভোট প্রচারেও নেমেছিলেন তিনি। করোনাতেও আক্রান্ত হয়েছিলেন। আইসোলেশনে থেকে সেরে উঠেছেন শুভশ্রী। সে সময়ও বাজে মন্তব্য শুনতে হয়েছিল এ অভিনেত্রীকে। তবে শুভশ্রী ছেড়ে দেয়ার মানুষ না। তখনও করেছিলেন প্রতিবাদ।

বর্ধমান জেলার মেয়ে শুভশ্রী। ১৯৮৯ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম দেবপ্রসাদ গাঙ্গুলি, মা বীণা গাঙ্গুলি। শুভশ্রীর বোন দেবশ্রীও একজন অভিনেত্রী। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করে শিলিগুড়ি ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেন এ অভিনেত্রী।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা