বিনোদন

প্রেমিকাকে নিয়ে কাশ্মীরে ঝিনুক

বিনোদন ডেস্ক : টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির একমাত্র সন্তান অভিমন্যু চ্যাটার্জি। অবশ্য তিনি তাকে ঝিনুক বলে ডাকেন। নির্মাতা রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম সংসারের পুত্র অভিমন্যু। গত সাড়ে তিন বছর ধরে অভিমন্যু প্রেম করছেন।

চলতি বছরের জানুয়ারিতে প্রেমের তৃতীয় বার্ষিকী উপলক্ষে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। তার প্রেমিকার নাম দামিনী ঘোষ। যিনি একজন মডেল। বর্তমানে দামিনীকে নিয়ে অভিমন্যু রয়েছেন কাশ্মীরে। ভূস্বর্গ খ্যাত ওই অঞ্চলের পেহেলগাঁও এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তারা।

তাদের একসঙ্গে কাটানো মূহুর্তের কিছু ছবি শেয়ার করেছেন অভিমন্যু ও দামিনী। একটি ছবিতে দেখা যায়, প্রেমিকাকে নিয়ে পাথরের উপর বসে আছেন তিনি। আরেকটি ছবিতে ঝিনুক কেবল কাশ্মীরের রূপ বন্দী করেছেন। ছবির ক্যাপশনে অভিমন্যু লিখেছেন, ‘শত্রুদের কথা না ভেবে, আশীর্বাদের কথা ভাবুন।’

অন্যদিকে দামিনী শেয়ার করেছেন তার সিঙ্গেল একটি ছবি। যেখানে তাকে কালো স্কিন টাইট পোশাকের উপর গোলাপি রঙের শীতপোশাকে দেখা যাচ্ছে।

জানুয়ারি মাসে অভিমন্যু যখন তার প্রেমের কথা প্রকাশ করেন, তখন শ্রাবন্তীর কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। ছেলের প্রেম নিয়ে তিনি বলেছিলেন, ‘আমি জানি মেয়েটি ঝিনুকের বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই। ঝিনুক বলে, মানুষের নোংরা মানসিকতা তাই আমাদের বাজে কথা শুনতে হয়। তবে এসব মিম-ট্রল নিয়ে তারা চিন্তিত নয়। নিজেদের মতো করে ভালো থাকতে ভালোবাসে তারা।

প্রসঙ্গত, সর্বশেষ রোশান সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু গত বছরের মাঝামাঝি থেকেই তারা আলাদা থাকছেন। আনুষ্ঠানিক বিচ্ছেদ করেছেন কিনা, তা অবশ্য জানা যায়নি। তবে ইতোমধ্যে শ্রাবন্তীর জীবনে নতুন প্রেমিক এসেছে। অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে তার প্রেম চলছে বর্তমানে। কিছু দিন আগে নিজের বাড়িতেই সেই প্রেমিকের জন্মদিন উদযাপন করেছিলেন নায়িকা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা