বিনোদন

বন্ধ হয়ে যাচ্ছে কান উৎসব!

বিনোদন ডেস্ক : কান ফেস্টিভ্যাল। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব এটি। ফ্রান্সের কান শহরে প্রতি বছর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই সিনেমাযজ্ঞ। এবার অনুষ্ঠিত হচ্ছে কানের ৭৪তম আসর। গত ৬ জুলাই থেকে শুরু হয়েছে উৎসবটি। চলবে ১৭ জুলাই পর্যন্ত।

ইতোমধ্যে বিভিন্ন বিভাগের প্রদর্শনী, লাল গালিচায় তারকাদের পদচারণা মিলিয়ে জমে উঠেছে কান। তবে এরই ফাঁকে গুজব ছড়িয়েছে, বন্ধ হয়ে যেতে পারে এবারের কান উৎসব!

কানের এই আসরের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে ২৪টি সিনেমা। এর মধ্যে তিনটিতেই কাজ করেছেন ফরাসি অভিনেত্রী লেয়া সিদু। সুতরাং তার অংশ নেয়া প্রায় নিশ্চিত। কিন্তু আচমকা তিনি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। যে কারণে আপাতত প্যারিসে কোয়ারেন্টিন অবস্থায় আছেন অভিনেত্রী।

জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধী টিকাও নিয়েছেন লেয়া সিদু। এরপরও আক্রান্ত হলেন মহামারিতে। এমনকি তার মধ্যে করোনার কোনো উপসর্গও দেখা দেয়নি। এই ঘটনা থেকেই মূলত কান বন্ধের কানাঘুষা শুরু হয়।

তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। শনিবার (১০ জুলাই) গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘শুক্রবার ব্যাজধারীদের মধ্যে তিন হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু কাউকে পজিটিভ পাওয়া যায়নি। আমাদের বলতে হচ্ছে, কান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার গুজব ভিত্তিহীন।’

প্রসঙ্গত, এবারের কান উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। ইতোমধ্যে কানের অফিসিয়াল সিলেকশন বিভাগ আঁ সার্তে রিগা-য় প্রদর্শিত হয়েছে সিনেমাটি। সেখানে স্ট্যান্ডিং ওভেশনের পাশাপাশি ভূয়সী প্রশংসা পেয়েছেন সাদ-বাঁধনেরা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা