বিনোদন

আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘লিমিট’

বিনোদন ডেস্ক : ‘এসডিজি ইন অ্যাকশন ফিল্ম ফেস্টিভাল’, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ভিত্তিক বিভাগের সমন্বিত কার্যক্রমের আওতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতারা সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দেন। উৎসবের তিনটি বিভাগের একটিতে এ বছর বাংলাদেশের দেবাশীষ মজুমদার নির্মিত ‘লিমিট’ নির্বাচিত হয়েছে।

এবার কর্তৃপক্ষ ৬টি সিনেমা নিয়ে এক অনলাইন ফেস্টিভ্যালের আয়োজন করেছে। ছয়টি বাছাইকৃত সিনেমার ওপর ভোটগ্রহণের পর জয়ীদের ‘পিপলস চয়েস এওয়ার্ড’-এ ভূষিত করা হবে। বিশ্বজুড়ে দর্শকরা এতে ভোট দিতে পারবেন।

১১ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত অনলাইনে ভোট দেয়ার সুযোগ থাকবে। ‘লিমিট’ চলচ্চিত্রটিসহ প্রাথমিকভাবে নির্বাচিত ছয়টি সিনেমার সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। যে কেউ লিঙ্কে bit.ly/SDGFilmFest ক্লিক করে ‘লিমিট’ চলচ্চিত্রটিকে ভোট দিতে পারবেন।

১২ জুলাই ‘পিপলস চয়েস এওয়ার্ড’ বিজয়ীর নাম ঘোষণা করবে এসডিজি ইন অ্যাকশন ফিল্ম ফেস্টিভ্যাল। অনুষ্ঠানটি ইউএন ওয়েবটিভিতে webtv.un.org এবং ইউরোপীয় ও এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন নেটওয়ার্কগুলোতে সরাসরি প্রচারিত হবে।

এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস, জর্জ ক্লুনি, গ্রেটা থানবার্গ, জেমস ক্যামেরন, লিওনার্দো ডিক্যাপ্রিও, পেড্রো আলমাদোভার এবং কোয়ান্টিন তারান্তিনোসহ অনেক বিশ্ব তারকা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা