বিনোদন

ব্রাজিলিয়ানদের সান্ত্বনা দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক : অনেক তারকাও উপভোগ করেছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের ফাইনাল ম্যাচটি। ঢালিউডের সুপারস্টার শাকিব খান তিনিও স্ট্যাটাস দিয়ে জানান দিলেন সুপার ক্ল্যাসিকো দেখে আনন্দ পেয়েছেন তিনি।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার নতুন চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির চোখ ধাঁধানো পারফর্ম আর যোগ্য নেতৃত্বে ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক শিরোপা ঘরে তুললো ম্যারাডোনার দেশ। এ জয়ে বাংলাদেশেও উৎসব নেমে এসেছে যেন ফুটবল ভক্তদের মনে।

শাকিব অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি ও তার দলকে। সেই সঙ্গে আর্জেন্টিনা ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

পাশাপাশি ব্রাজিলের তারকা নেইমার ও তার ভক্ত সমর্থকদের জন্য রেখেছেন সান্ত্বনা ৷ জানিয়েছেন, নেইমার ও ব্রাজিল টিমের খেলা উপভোগ করেছেন তিনি।

আজ ১১ জুলাই এক স্ট্যাটাসে শাকিব লেখেন, 'একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়।’

ব্রাজিলের প্রতি সান্ত্বনা প্রকাশ করে তিনি লেখেন, ‘ব্রাজিল দল অনেক ভালো খেলেছে। সব খেলোয়াড়কে ধন্যবাদ একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা