সংগৃহীত ছবি
বিনোদন

আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে

বিনোদন ডেস্ক: টালিউড ছেড়ে এবার বলিউডে পা রেখেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়াল ছেড়ে এবার হিন্দি সিরিয়ালের নায়িকা তিনি।

আরও পড়ুন: আজ মুক্তি পাচ্ছে ‘প্রিয় মালতী’

কাজের সূত্রে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছেন টিনসেল টাউনে। এবার হিন্দি টেলিভিশনে রাজত্ব করার পালা অভিনেত্রীর। তাই সেইখানেই থিতু হওয়ার পরিকল্পনায় অভিনেত্রী।

দেবচন্দ্রিমার এই সাফল্যে ব্যাপক খুশি তার অনুরাগীরা। কিন্তু কটাক্ষের হাত থেকেও রেহাই পাননি অভিনেত্রী।

সম্প্রতি ছুটি কাটাতে দুবাই পাড়ি দিয়েছেন দেবচন্দ্রিমা। সেখান থেকে নানা ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে বিভিন্ন খোলামেলা পোশাকে দুবাইয়ের মনোরম পরিবেশ উপভোগ করেন তিনি। তারপর থেকেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। নেটিজেনদের সেই মন্তব্যের প্রভাব পড়েছে নায়িকার মনেও।

ভারতীয় গণমাধ্যমে দেবচন্দ্রিমা বলেন, আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তাছাড়া সমাজ মাধ্যমে নিজের ইচ্ছায় যা খুশি করতে পারি। সেখানে বাধা দেওয়ার কেউ নেই। আমার নতুন কাজের খুশিতে যেমন ভালো মন্তব্য করেন নেটিজেনরা, তেমন তাদের কিছু খারাপ লাগলেও বলার অধিকার অবশ্যই আছে। কিন্তু তার মানে সেই কটাক্ষ আমি গায়ে মাখব, মন খারাপ করব, এমনটা একেবারেই নয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা