সংগৃহীত ছবি
বিনোদন
আনন্দ-উচ্ছ্বাসে বাচসাস’র পরিবার দিবস উদযাপন

বাচসাস পরিবার দিবসে অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা

সাজু আহমেদ: অন্যরকম একটি দিন অতিবাহিত করলো বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ( বাচসাস ) সদস্যরা।

বুধবার (২৬ ডিসেম্বর) ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’ উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়।

আরও পড়ুন: উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

সাভার থানা সংলগ্ন বংশী নদীর তীরে ‘নীলা-বর্ষা রিভারকুইন পার্কে পরিবার নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন বাচসাস সদস্য, সংস্কৃতি অঙ্গণের শিল্পী ও কলাকুশলীরা। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন ছিল। খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমকে দেয়া হয় বিশেষ সম্মানা। গুণী এই অভিনয়শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাচসাসের সাবেক সভাপতি আব্দুর রহমান, বর্তমান সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। পরিবার দিবসের আহ্বায়ক ছিলেন লিটন রহমান ও সদস্য সচিব দুলাল খান।

বাচসাসের সদস্য, পরিবার এবং সংস্কৃতি অঙ্গণের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়ে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, ‘নির্বাচিত হওয়ার দেড় মাসের মধ্যে বাচসাসের সদস্য ও পরিবারসহ হাজার অতিথি নিয়ে ‘বাচসাস পরিবার দিবস-২০২৪’ আয়োজন চ্যালেঞ্জের ছিল। এই দিবস সফল হতো না, যদি না মহান আল্লাহর রহমত না থাকত, যদি না সদস্য, পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা না পেতাম। চেষ্টা করেছি, সবাইকে সুন্দর একটি দিন উপহার দিতে। বাচসাস পরিবারের সদস্য ও সংস্কৃতি অঙ্গণের সবাই নিয়ে আনন্দময় একটি দিন কাটাতে পেরে ভালো লাগছে।’

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘সাধারণ সদস্যরাই বাচসাসের প্রাণ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার। সবাই একসঙ্গে আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই। পরিবার দিবস আমাদের কাছে বড় একটি উৎসবের মতো। সারা বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি। সবার সহযোগিতার একসঙ্গে পরিবার নিয়ে উপস্থিত হতে পেরে অনেক আনন্দ লাগছে।’

বাচসাসের পরিবার দিবসে দিনব্যাপী নানা আয়োজন ছিল। সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র‌্যাফেল ড্রয়ে সকল বয়সের উপস্থিতিরা মেতে ছিলেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পরিবার দিবসের অন্যতম আকর্ষণ। এতে গান পরিবেশন করেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সায়েরা রেজা, শাহনাজ রহমান স্বীকৃতি, অন্তর শোবিজের চেয়ারম্যান ও সংগীতশিল্পী স্বপন চৌধুরী, দেশ খান প্রমুখ। তাদের সুরের ঝঙ্কার মেতে উঠেন বাচসাস সদস্য ও হাজারো অতিথি।

পরিবার দিবসে বাচসাস সদস্য ছাড়াও আরও উপস্থিত ছিলেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, নন্দিত অভিনেত্রী আনোয়ারা বেগম, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, নির্বাহী সদস্য সনি রহমান, সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, কায়েস আরজু, শ্রাবণ শাহ, অভিনেত্রী নাসরিন, সোহানা সাবা, চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী, আলী জুলফিকার জাহেদী, রাজ রিপা, শিশির সরদার, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, ইউসুফ খান প্রমুখ।

আরও পড়ুন: ফায়ার ফাইটার নিহতে মামলা

বাচসাস পরিবার দিবসে সহযোগিতা করেছে—চ্যানেল আই, ইউএস-বাংলা এয়ারলাইন্স, প্যান প্যাসিফিক সোনারগাঁও, পারফেক্ট ইলেকট্রনিক্স, গোল্ড মার্ক, আইসি ফিল্মস, রেনেসাঁস হোটেল, ক্লাব ১১, ব্লু ড্রিম, খোঁজখবর, দ্য ওয়েস্টিন ঢাকা, ধ্রুব মিউজিক স্টেশন, কিউট, ভিসতা ইলেকট্রনিক্স, ম্যারেজ মিডিয়া, ই-টপ ম্যাট্রেস, প্রিমিয়ার ব্যাংক, ডায়মন্ড বাজার, নোভা ইলেকট্রিক, পূবালী ব্যাংক, খন্দকার চা, নভোএয়ার, আল-মোস্তফা গ্রুপ, বিশ্বরঙ, রং বাংলাদেশ, অঞ্জনস, কেক্রাফট, গ্রীন লাইন পরিবহন, চায়না ওয়ার্ল্ড, মেঘ, লীজান, দেশ পাবলিকেশন্স, অন্য প্রকাশ, আদ্রিয়ান ফিল্মস, বর্ষা (প্রাঃ) লিমিটেড, বিডি২৯ মাল্টিমিডিয়া এবং বিডি ফিল্মবাজ ।

প্রসঙ্গত, পরিবার দিবসের আগের দিন বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতি বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা