বিনোদন

মা হতে যাচ্ছেন ইভালিন

বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ায় বসবাসকারী চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে গত ১৫ মে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা। এর প্রায় এক মাস পর ৭ জুন বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন তিনি। আর মাস ঘুরতে না ঘুরতেই এবার নিজের সন্তান সম্ভবা হওয়ার কথা জানালেন তিনি।

রোববার (১১ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই জার্মান সুন্দরী। ইনস্ট্রাগ্রাম সন্তানসম্ভবা ছবি পোস্ট করেন তিনি। সাদা-হলুদ প্রিন্টেট মনোকিনিতে নিজের বেবি বাম্পে ছবির ক্যাপশনে লিখেন, ‘তোমাকে নিজের হাতে আগলে ধরবার জন্য আর অপেক্ষা করতে পারছি না…।'

এক সংবাদমাধ্যমকে এ নায়িকা জানান, মা হওয়ার খবর জানার পর থেকেই দারুণ উচ্ছ্বসিত ইভলিন ও তার স্বামী।

আপতত অস্ট্রেলিয়ার ব্রিসব্রনে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন ইভলিন। সেখানেই নিজের ভাবী সন্তানের জন্ম দেবেন তিনি। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই সন্তানকে নিয়ে বিশ্বে ঘুরে বেড়ানোর ইচ্ছে তার।

২০১৮ সালে পরিচয় হয় ইভলিন এবং তুষাণের। এক বন্ধুর পরিকল্পনা মাফিক ব্লাইন্ড ডেটে যান দুজনে। ২০১৯ সালে সিডনি হারবার ব্রিজের ওপর হাঁটু গেড়ে বসে ইভিলিনকে বিয়ের জন্য প্রপোজ করেন তুষাণ। পরে বিয়ে।

বিয়ের পর মনের মতো মানুষকে বিয়ে করাটাই জীবনের সেরা সিদ্ধান্ত বিয়ের পর জানিয়েছিলেন ইভিলিন। আপতত জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে ব্যস্ত তারা।

ইভলিন বলিউডের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘ইয়ারিয়া’ ছবিতে কাজ করেছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা