বিনোদন

নতুন চমকে সাজানো 'আনন্দমেলা'

বিনোদন ডেস্ক : এবারের ঈদ ‘আনন্দমেলা’ নতুন চমক দিয়ে সাজানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। যেখানে যাত্রার প্যান্ডেল, সার্কাস, পতুল নাচ, বায়োস্কোপ, চুড়ি, মুড়ি-মুরকির দোকান, মিষ্টির দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাইসহ নানারকম জিনিস দেখা যাবে।

মূলত দোকান, সার্কাস, পতুল নাচ, বায়োস্কোপকে কেন্দ্র করে তৈরি হবে নানান ঘটনা। যার মাধ্যমে এগিয়ে চলবে অনুষ্ঠান। আনন্দমেলা'র পরিকল্পক এবং বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ এই তথ্য নিশ্চিত করেছেন।

এবারের ‘আনন্দমেলায় উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আয়োজনে থাকছে প্রয়াত পপ সম্রাট আজম খানের ৩টি গানের কোলাজ করে একটি গান। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে থাকবে বিশেষ একটি গান।

নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম। দর্শকদের বৈচিত্র্য দিতে থাকছে সমাজ সচেতনতামূলক তিনটি নাট্যাংশ।

এবারের ‘আনন্দমেলা’ প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার, পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা