বিনোদন

‘মহানগর’ দেখে মুগ্ধ প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পেয়েছে। গত ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পায় সিরিজটি। যা দেখে নির্মাতা আশফাক নিপুণ ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি।

অডিও বার্তায় তিনি বলেছেন, ‘নাম্বার জোগাড় করে আমি নিজে থেকেই আশফাক নিপুণকে ফোন করেছি অভিনন্দন জানানোর জন্য। হইচই-এ আমি ‘মহানগর’ দেখেছি। অসম্ভব একটা ভালো কাজ হয়েছে। এখানে সবাই খুব ভালো অভিনয় করেছে। বিশেষ করে, করিম ভাইয়ের (মোশাররফ করিম) অভিনয় আমি আগেও দেখেছি। ওসি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। দুই বাংলার মধ্যে এমন একজন ভালো অভিনেতা আছেন এটা ভেবেও আমি গর্বিত হচ্ছি।’

তিনি আরও বলেন, পুরো টিমকে আমার শুভেচ্ছা। আশা করবো বড় পর্দার জন্য খুব শিগগিরই সিনেমা বানাবেন নিপুণ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা