বিনোদন

বিয়ে করছেন নয়নতারা

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তামিল সিনেমার পরিচালক বিগনেশ শিবান ও অভিনেত্রী নয়নতারা। অসুস্থ বাবার ইচ্ছেতেই দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে নয়নতারা। চার বছর ধরে প্রেম করে আসছিল তারা।

জানা গেছে, তামিলনাড়ুর একটি মন্দিরে তাদের বিয়ের আয়োজন করা হবে। তবে করোনার কারণে বিয়েতে খুব বেশি আয়োজন থাকছে না। কয়েকজন বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চাইছেন এই জুটি।

বেশ কিছু দিন ধরেই নয়নতারার বাবা কুরিয়ান কোড়িয়াতু শারীরিকভাবে অসুস্থ। হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। প্রেমিক শিবানকে নিয়ে বাবাকে দেখতেও গিয়েছিলেন নয়নতারা। অসুস্থতার কারণে মেয়ের বিয়েটা দ্রুত সেরে ফেলতে চান তার বাবা। তাই খুব শিগগির শিবানের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন নয়নতারা।

ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি পোস্ট করেন বিগনেশ শিবান। এতে দেখা যায়, এই পরিচালকের বুকে মাথা ও হাত রেখেছেন নয়নতারা। তখন নয়নতারার অনামিকাতে আংটি দেখা যায়। এরপর থেকে তাদের বাগদান ও বিয়ের গুঞ্জন শুরু হয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা