বিনোদন

অন্য রকম শ্রীলেখা

বিনোদন ডেস্ক: টলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নানা সময়ে নানা কারণে তিনি আলোচনা আসেন। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ নিয়ে আলোচনায় আসলেন। তেমনটা ঘটল আবারও। তবে এবার ভিন্ন লুকে দেখা গেল অভিনেত্রীকে। যা প্রকাশের পরই রীতিমতো ভাইরাল।

মেকআপ ছাড়া লুকে ক্যামেরার সামনে আসতে কখনও দ্বিধাবোধ করেন না শ্রীলেখা মিত্র। নতুন ছবিগুলোতে তাকে সেভাবেই দেখা গেল। ফেসবুকে বোল্ড ফটোশুটের ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

সাদা-কালোর আবহে রানা বসুর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শ্রীলেখা। পরনে শুধুমাত্র একটি শার্ট। তাতেই মোহময়ী হয়ে উঠেছে অভিনেত্রী। রূপের ছটা ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়ায়।

কখনও শ্রীলেখার ঠোঁটের মাঝে রয়েছে সিগারেট, কখনও আবার চেয়ারে বসে হাসিমুখে পোজ দিয়েছেন। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নো মেকআপ, নো লাইট, নো এডিটিং। কোনও কিছু ছাড়াই রানা বসু ছবিগুলি ফ্রেমবন্দি করেছেন। আর কী ভালোই না হয়েছে ছবিগুলো, আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি।’

আপাতত পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছেন শ্রীলেখা। তা শেষ হলেই আবারও নিজের নির্মাণে হাত দেবেন তিনি।

তার দ্বিতীয় সিনেমার নাম এখনও ঠিক হয়নি। তবে কাজের ব্যস্ততার মাঝেই চিত্রনাট্য লেখার কাজ করে যাচ্ছেন অভিনেত্রী।

শ্রীলেখার নতুন সিনেমায় দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন টলি অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় এবং তার ছোট পিসি তপতী দাস। বাস্তব অবলম্বনেই নিজের চিত্রনাট্য সাজাচ্ছেন শ্রীলেখা। মানুষের শেষ জীবনের একাকীত্বের কাহিনি তুলে ধরবেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা