বিনোদন

সারা গায়ে পাতা জড়ানো হিরো 

বিনোদন ডেস্ক : একের পর এক নতুন রূপে হাজির হন আশরাফুল আলম। হিরো আলম নামেই বেশি পরিচিত তিনি। কখনো গায়ক , কখনো নায়ক, কখনো বা আলাদীনের দৈত্য হয়ে। নিজেকে নতুন করে হাজির করতে পছন্দ করেন হিরো আলম। এবার নতুন একটি গানে তাকে দেখা গেল ভিন্ন এক চরিত্রে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি হিরো আলমের নতুন একটি গান ভাইরাল হয়েছে। আর এই গানে তাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা গেছে তাকে। একটি আফ্রিকান গানে কন্ঠ দিয়েছেন হিরো আলম। গানটির মিউজিক ভিডিওতে দেখা গেছে, সারা গায়ে পাতা জড়িয়ে নৃত্যে মেতে উঠেছেন হিরো আলম ও তার সহ-শিল্পীরা। গানটির অধিকাংশ কথা বুঝা না গেলেও, গানটিতে নিজের নাম ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি। তবে কেন তার এই বেশ, তা এখনো জানা যায়নি।

এখন পর্যন্ত হিরো আলম বেশ কয়েকটি গান গেয়েছেন। এরমধ্যে কয়েকটি বাংলা গানের পাশাপাশি কিছুদিন পূর্বে একটি আরবী ভাষার গানে তাকে কন্ঠ দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা ও ট্রলের মুখোমুখি হয় সেই গান।

উল্লেখ্য, গত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গান আর মিউজিক ভিডিও নিয়ে হাজির হন আলম। আর এসব গান দিয়ে দিনের পর দিন ভাইরাল হয়েই যাচ্ছেন হিরো আলম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা