ছবি: সংগৃহীত
বিনোদন

সোনু সুদ শুরু করেছেন ডিম-পাউরুটির ব্যবসা

বিনোদন ডেস্ক : ভারতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসিত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। পর্দায় ভিলেন হিসেবে দেখা গেলেও বাস্তবে হাজির হয়েছেন সুপার হিরো হয়ে।

সম্প্রতি সোনু সুদ শুরু করেছেন ডিম-পাউরুটির ব্যবসা। সাইকেল চালিয়ে ব্যাগ ভর্তি করে ডিম, পাউরুটি, চিপস, বিস্কুটসহ নানান পণ্য বিক্রি করতে বের হন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল।

পরবর্তীতে জানা যায়, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কিনতে মানুষকে উৎসাহ দিতেই এমন ভিডিও বানিয়েছেন সোনু। তিনি জানান, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় পণ্য। তবে দিতে হবে ডেলিভারি চার্জ।

মূলত করোনাকালের কঠিন পরিস্থিতিতে বেকারত্ব মিটিয়ে যুবকদের ছোট ব্যবসায় উৎসাহ দিতেই সোনু সুদের এমন পদক্ষেপ।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা