সোনু সুদ
বিনোদন

সোনুর বাড়ি ও অফিসে তল্লাশি

বিনোদন ডেস্ক: করোনাকালীন বলিউডে সত্যিকারের সুপারহিরো হয়ে উঠেছেন অভিনেতা সোনু সুদ। বিপর্যস্ত মানুষের মুখে খাবার তুলে দেয়া থেকে শুরু করে, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ নানা চাহিদার যোগান দিয়ে চলেছেন তিনি। তাকে তাই সম্মান করে অনেকে ‘মসীহ’ বলে ডাকছেন। কেউ কেউ তাকে দেবতার আসনে বসিয়ে পূজাও করছেন।

সেই অভিনেতার বাড়িতে হানা দিলো আয়কর অফিসার। চললো অভিযান।

সোনু সুদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে গতকাল ১৫ সেপ্টেম্বর মধ্য রাতে সোনুর অফিসে পৌঁছেছিলেন আয়কর অফিসাররা। অফিসের প্রায় ৬টি জায়গায় তল্লাশি চালানো হয়। আজ সকাল পর্যন্ত প্রায় টানা ২০ ঘণ্টা সেই তল্লাশি চলে। এরপর ফের এদিন সকালে অভিনেতার বাড়িতে হাজির হন আয়কর আধিকারিকরা।

লখনউ-ভিত্তিক একটি রিয়েল এস্টেট ফার্মের সঙ্গে সোনু সুদের কোম্পানির সাম্প্রতিক চুক্তি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আয়কর কর্মকর্তারা। জানা যাচ্ছে সোনু সুদের কোম্পানির সঙ্গে সম্পর্ক যুক্ত মোট ৬টি জায়গা জরিপ করছে আয়কর দফতরের অফিসাররা। তবে এখন পর্যন্ত কোনো দলিল বাজেয়াপ্ত করা হয়নি বলেই খবর।

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন সোনু সুদ। তাকে দিল্লি সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। আর তার ঠিক পরদিনই সোনুর অফিসে হানা আয়কর কর্তাদের। এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

রাজনৈতিক প্রতিশোধ স্পৃহা থেকেই সোনুকে হেনস্থা করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছে কংগ্রেস ও শিবসেনা। যদিও বিরোধীদের আনা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

প্রসঙ্গত অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করার পর সোনু সুদের আম আদমি পার্টিতে যোগদানের জল্পনা জোড়াল হয়। শেনা যাচ্ছিল ‘AAP’ -র হয়ে আগামী বছর পাঞ্জাব থেকে ভোটে লড়তে পারেন সোনু।

যদিও এ বিষয়ে এক সাক্ষাৎকারে রাজনীতিতে যোগদানের জল্পনা ‘মিথ্যা এবং ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা। এর আগেও তিনি বহুবার তাঁর রাজনীতিতে যোগদানের জল্পনা ছড়িয়েছিল, তবে বারবারই তা খারিজ করে দেন সোনু।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা