জয়া আহসান
বিনোদন

এবার বলিউডে জয়া আহসান

বিনোদন ডেস্ক: এপার বাংলা ও ওপার বাংলা জয় করে এবার বলিউডে পা রাখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সব ঠিক থাকলে আগামী বছর নওয়াজুদ্দীন সিদ্দিকীর বিপরীতে দেখা যাবে তাকে। এ কথা জানিয়েছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকার।

সায়ন্তন জানান, আগামী বছরের পুজার আগে তিনি শুটিং করবেন তার প্রথম রাজনৈতিক ওয়েব সিরিজের। ১৯৬৭’র নকশালবাড়ি আন্দোলন পটভূমিকে ঘিরে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ। এখানেই চারু মজুমদার হবেন নওয়াজ আর তার স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায় থাকবেন জয়া।

পরিচালক আরও জানান, বিতর্কিত পুলিশ অফিসারের চোখ দিয়েই দেখানো হবে গোটা সিরিজ। রুণু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এ ছাড়াও প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। তাকে সম্ভবত দেখা যাবে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায়। শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছে চারু মজুদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে।

জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিক ভাবে পছন্দ করা হয়েছে দুই বলিউড অভিনেতার নাম। তারা হলেন পরেশ রাওয়াল এবং বোমান ইরানি। সায়ন্তনের দাবি, শারীরিক সাদৃশ্য মেনে আমাদের প্রথম পছন্দ পরেশজি। বাকিটা ক্রমশ প্রকাশ্য। চলতি বছরের পুজার পরে আরও এক ঝাঁক তারকার নাম সামনে আনবেন সায়ন্তন-অরিন্দম চট্টোপাধ্যায়ের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্স।

উল্লেখ্য, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট। দ্বিতীয় ভাগে থাকবেন কিষেণজি। দেখা যাবে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

পুরোটাই টানটান রাজনৈতিক সিরিজ। তাই চাপা টেনশনে ইতোমধ্যেই ভুগতে শুরু করেছেন পরিচালক সায়ন্তন। কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন, রাশিয়াতেও ছবির শুটিং করার ইচ্ছা তার। এর আগে চলতি বছরে পুজার পরেই মুক্তি পাবে সায়ন্তনের ছবি ‘ঝরা পালক’। জীবনানন্দ দাশের জীবন নিয়ে তৈরি এই ছবিতে কবির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। জয়ার সাথে পরিচালকের যোগাযোগ তখন থেকেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

মৌলভীবাজার জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা