বিনোদন

ইউটিউব চ্যানেল খুললেন শাবনূর

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শাবনূর এখন আর অভিনয়ে নেই। তবে দর্শকদের কাছে তার ইমেজ রয়েছে আগের মতই। মূলত দর্শকদের ধরাছোঁয়ার বাইরে বলেই তাদের কাছে শাবনূরের জনপ্রিয়তা আগের মতোই। তাকে নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই যেনো। সেই শাবনূর আর নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে পারলেন না। ফেসবুকে খুললেন পেজ, ইউটিউবে খুললেন চ্যানেল।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবনূর যে সরব হচ্ছেন তা এর আগেও বার বার ইঙ্গিত দিয়েছেন। সে সময় শাবনূর বলতেন, দর্শকদের কাছাকাছি থাকার জন্যই এ মাধ্যমেগুলোতে আসবেন তিনি। এবার এলেন সত্যি সত্যিই।

শাবনূর বলেন, আমি কিন্তু হুট করেই ইউটিউবে চ্যানেল খুলিনি। এটা আমার অনেক দিনের প্ল্যান। অবশেষে তা করা হলো। আগেই অফিশিয়াল ফেসবুক পেজ করেছি। ইনস্টাগ্রামেও সক্রিয় আছি। এত দিনে এসব মাধ্যমে না থাকার কারণে অনেকেই প্রশ্ন করেছেন, আমি কেন নেই। অনেকেই আপডেট জানতে চাইতেন। এসব কারণেই সবার কাছাকাছি থাকতে আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলাম।

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। দেশে থাকছেন না তিনি। দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। সেখানেই ছেলে আইজান, মা, ভাই, বোনসহ বসবাস করছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা