বিনোদন

চার বছর পর ক্যামেরায় মৌসুমী-ওমর সানী

বিনোদন ডেস্ক: ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি ওমর সানী-মৌসুমী। তাদের সেনেমা মানেই হলভর্তি লোকের সমাগম। সেই মৌসমী-ওমর সানী প্রায় চার বছর পর একসঙ্গে কোনো চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিলেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে গাজীপুরের হোতাপাড়ায় পরিচালক জাহিদ হাসানের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার দৃশ্যধারণে অংশ নেন এ তারকা জুটি।

শুটিংয়ের ফাঁকে টেলিফোনে ওমর সানী বলেন, প্রায় চার বছর পর কোনো চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা।

সত্তরের দশকের গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে ‘সোনার চর’ সিনেমায় একজন লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করছেন ওমর সানী; মৌসুমীকে দেখা যাবে নায়িকার বড় বোনের চরিত্রে।

সানী জানান, এককভাবে দুই বছর আগে ‘বসন্ত বিকেল’ সিনেমায় অভিনয় করেন তিনি। মৌসুমীও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে আরেকটি সিনেমায় কাজ করেছেন।

প্রায় দুই বছর পর রোববার সরকারি অনুদানের ‘ভাঙন’ সিনেমার শুটিং করেছেন মৌসুমী। ছিন্নমূল মানুষদের জীবনযাত্রার গল্পে মির্জা সাখাওয়াত হোসেনের পরিচালনায় এ চলচ্চিত্রে একজন চুড়ি বিক্রেতার চরিত্রে তাকে দেখা যাবে।

তেজগাঁও রেলস্টেশনহ আশেপাশের এলাকায় শুটিং করেছেন এ চিত্রনায়িকা। আগামী ৬ অক্টোবর থেকে এফডিসিতে ‘ভাঙন’ এর দ্বিতীয় দফার শুটিংয়ে অংশ নেবেন তিনি।

পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন গ্লিটজকে বলেন, মৌসুমী দেশের একজন বড় তারকা। সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন। চরিত্রটা তাকে ডিমান্ড করেছে। সে কারণেই তাকে নির্বাচন করা হয়েছে।

মৌসুমী ছাড়াও ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে অভিনয় করছেন এ সিনেমায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা