বিনোদন

আলিফ আলাউদ্দীনের দুটি কিডনিই অকেজো

বিনোদন প্রতিবেদক: সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনের দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে পড়েছে। কিডনি দুটি প্রায় ৯০ ভাগই কার্যক্ষমতা হারিয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হবে বলে জানান তাঁর স্বামী কাজী ফয়সাল আহমেদ।

জানা গেছে, ১১ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন আলিফ আলাউদ্দীন। এত বছর পরিবারের লোক ছাড়া কাউকে সেটা জানতে দেননি। হাসিমুখে কাজ করে গেছেন। চিকিৎসকের সর্বশেষ প্রতিবেদন থেকে জানতে পারেন, তাঁর দুটি কিডনিই ৯০ ভাগ কার্যক্ষমতা হারিয়েছে। এখন আর কিডনি নয়, মেয়ে পিওনাকে নিয়েই তাঁর যত চিন্তা।

আলিফের স্বামী শিল্পী কাজী ফয়সাল আহমেদ জানান, আলিফ পলিসিস্টিক কিডনি ডিজিজে আক্রান্ত। তাঁর শাশুড়ি শিল্পী সালমা সুলতানারও এই রোগ ছিল। যদিও কিডনি প্রতিস্থাপন করে তিনি ২০ বছর বেঁচে ছিলেন। আলিফেরও কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন পড়তে পারে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, যত দ্রুত কিডনি প্রতিস্থাপন করা যাবে, আলিফের জন্য ততই মঙ্গল। এরই মধ্যে আলিফের ডায়ালাইসিস শুরু হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে কাজী ফয়সাল আহমেদ জানান, কিডনি প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় নেই। কিডনি ডোনার পাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ। এরপর আছে আরও অনেক কাজ। ডোনার খোঁজার পাশাপাশি দেশের বাইরের হাসপাতালেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

আলিফ আলাউদ্দীনের বাবা দেশের প্রখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দীন আলী। আলিফের জন্য তাঁর পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন। প্রসঙ্গত, দুই দশক ধরে গান গাওয়ার পাশাপাশি আলিফ আলাউদ্দীন গানের অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন। তাঁর উপস্থাপনার শুরু হয় একুশে টেলিভিশনে ভার্জিন তাকধুম তাকধুম অনুষ্ঠান দারুণ জনপ্রিয়তা পায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা