বিনোদন

বলিউডের ছবিতে বাঁধন

বিনোদন ডেস্ক: নেটফ্লিক্সের প্রযোজনায় বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামে একটি বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধন ।

এর আগে দুই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। কিন্তু সিনেমাটিতে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার অভিযোগ তুলে সম্প্রতি তারা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

শুক্রবার কলকাতার দৈনিক এই সময়ে প্রকাশিত এক সংবাদে বাংলাদেশ থেকে কারা ‘খুফিয়া’ সিনেমায় থাকতে পারেন তার ব্যবচ্ছেদও করা হয়েছে। সেই খবরে কানফেরত এ অভিনেত্রীকে ইঙ্গিতে তুলে ধরা হয়েছে। পরে ‘খুফিয়া’ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমের শিরোনামেও এসেছেন বাঁধন। খবরে বলা হচ্ছে, তিনি অডিশনের প্রস্তাব পেয়েছেন।

এ বিষয়ে বাঁধন গণমাধ্যমকে বলেন, আমি এ মুহূর্তে কোনো কাজ নিয়ে কথা বলতে পারছি না। জানানোর মতো হলে আমি নিজেই জানাব। কাজের ব্যাপারে আমি নিজেই জানাব যদি এ রকম কিছু হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা