বিনোদন

তৃতীয় বাগদানের ঘোষণা দিলেন ব্রিটনি

বিনোদন ডেস্ক: মার্কিন সঙ্গীত শিল্পী ব্রিটনি স্পিয়ার্স তার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সাম আজগারির সাথে বাগদানের কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে আংটি বদলের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

এদিকে, দু’জনের একান্ত একটি ছবি পোস্ট করে দাম্পত্য জীবন শুরুর ইঙ্গিত দিয়েছেন আজগারি। তার ম্যানেজার ব্যান্ড কোহেন পিপল ম্যাগাজিনকে বাগদানের খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপ দিয়েছেন তারা।

এর আগে ২০১৬ সালে একটি মিউজিক ভিডিও’র সেটে দেখা হয়েছিলো ব্রিটনি ও আজগারির। ২৭ বছর বয়সী আজগারি ইরানের রাজধানী তেহরানে জন্মগ্রহণ করেন। তবে ১২ বছর বয়সে লস এঞ্জেলেসে চলে আসেন তিনি।

এদিকে ৩৯ বছর বয়সী পপ গায়িকা ব্রিটনি, এর আগে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জেমস আলেকজান্ডারকে লাস ভেগাসে বিয়ে করেছিলেন তিনি। তবে সেটি টেকেনি বেশিদিন। একই বছর বিয়ে করেন নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে। কেভিন ও ব্রিটনির দুটি সন্তানও রয়েছে। তবে ২০০৭ সালে কেভিনের সাথেও বিচ্ছেদ হয় এই গায়িকার।

এ অবস্থায় ব্যাক্তিগত সম্পর্ক এবং ক্যারিয়ারের ঝামেলায় প্রায়ই মানসিকভাবে বিক্ষিপ্ত থাকতেন ব্রিটনি। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেসময় আইনি অভিভাবকের প্রয়োজন পড়লে তার বাবা জেমি স্পিয়ার্স এই দায়িত্ব পান। এরপর থেকেই মেয়ের অর্থ-সম্পদ নিয়ন্ত্রণ শুরু করেন বাবা জেমি। তবে সুস্থ হওয়ার পর এই অভিভাবকত্ব ক্রমেই অমানবিক মনে হতে থাকে ব্রিটনির। তাই আবারও আদালতের দারস্থ হন তিনি, বাবার বিরুদ্ধে অর্থ অপব্যবহারের অভিযোগ এনে এই অভিভাবকত্ব থেকে মুক্তি চান।

এই মামলার রায় হওয়ার আগেই গেল আগস্ট মাসে ব্রিটনির আইনি অভিভাবকের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন বাবা জেমি স্পিয়ার্স। এর ঠিক এক মাসের মাথায় তৃতীয় বাগদানের ঘোষণা দিলেন ব্রিটনি।

সূত্র: বিবিসি

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা