ফের মা হচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স
বিনোদন

ফের মা হচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক : সুসংবাদ দিলেন জনপ্রিয় মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। ৪০ বছর বয়সি এই সুদর্শনী তৃতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ অনুভব করতে যাচ্ছেন।

আরও পড়ুন : সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি

সোমবার ( ১১ এপ্রিল ) ইনস্টাগ্রাম পোস্টে তিনি নিজেই এ কথা জানান।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ,মার্কিন এ গায়িকা সেই পোস্টে নিজের গর্ভাবস্থার কথা জানানোর পাশাপাশি স্যাম আসগারিকে (২৮) বিয়ের কথাও প্রকাশ করেন।

ব্রিটনি তার পোস্টের বর্ণনায় জানান, প্রথমে তিনি তার শরীর ও ওজনের পরিবর্তনগুলো লক্ষ করেন। পরে টেস্ট করালে তিনি গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত হন।

আরও পড়ুন : জঙ্গি তৎপরতা বাড়ার তথ্যে রমনায় বাড়তি নিরাপত্তা

পপতারকা কীভাবে তিনি আগের গর্ভাবস্থায় বিষণ্নতায় ভুগেছিলেন, সেটি নিয়েও বলেন। এ ছাড়া নারীরা অন্তঃসত্ত্বা অবস্থায় তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে এখন আরও খোলামেলাভাবে আলোচনা করতে পারে বিষয়টি নিয়েও বলেন তিনি।

আরও পড়ুন : বিএনপি নেতা ইশরাকের জামিন

প্রসঙ্গত, ২০২১ সালের জুনে ব্রিটনি আদালতে অভিযোগ করেন যে, তাকে বিয়ে করা বা আরও সন্তান নিতে বাধা দেওয়া হচ্ছে। পরে নভেম্বরে আইনি লড়াইয়ে ব্রিটনি স্পিয়ার্স তার বাবা জেমি স্পিয়ার্সের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ থেকে নিষ্কৃতি ও নিজের ৬ কোটি ডলারের সম্পত্তি নিয়ন্ত্রণ করার অনুমতি পান।

এ ছাড়া ব্রিটনির আগের বিয়ে থেকে শন প্রেস্টন (১৬) এবং জেডেন জেমস (১৫) নামে দুই ছেলে রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা