ভালো গল্পের অভাবে সিনেমায় নায়িকা সংকট 
বিনোদন

ভালো গল্পের অভাবে সিনেমায় নায়িকা সংকট 

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমা অঙ্গন বাণিজ্যিক ঘরানার সিনেমায় নায়িকা–সংকটে ভুগছে। এ প্রসঙ্গে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ বলেন, ভালো গল্প এর অন্যতম কারণ এবং নায়িকাদের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড।

আরও পড়ুন : মানচিত্র থেকে হারাচ্ছে গ্রামের পর গ্রাম

অবশ্য অনেক পরিচালক- প্রযোজক নায়িকা সংকটের বিষয়টি মানতে নারাজ। তাদের মতে, নায়িকা আছেন কিন্তু দর্শক গ্রহণযোগ্য নায়িকার সংকট রয়েছে।

পরীমনি, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, ববি, নুসরাত ফারিয়া, শবনম বুবলী, পূজা চেরি. দীঘির মতো নায়িকারাও সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হচ্ছেন।

যে কারণে পরিচালকরা নতুন মুখের সন্ধানে নেমেছেন বলে খবর রয়েছে। তবে এটাও কোনো সমাধান নয় বলে জানিয়েছে গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান।

আরও পড়ুন : সংকট আরও গভীর শ্রীলঙ্কায়

সোহানসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শাবানা, ববিতা, চম্পাদের পর তাদের জায়গা দখল করেন শাবনাজ, শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা। তারা দর্শকের মন জয় করে নেন। সেই সময় নায়কদের পাশাপাশি এই নায়িকাদের নামেও সিনেমা চলত। কিন্তু গত দেড় দশকে সেই অবস্থা আর নেই।

বাংলাদেশের চলচ্চিত্রে নায়িকাদের এমন নাজুক অবস্থা প্রসঙ্গে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ বলেন, আমার প্রথম ছবি চাঁদনী ছিল নায়িকার নাম দিয়েই। আমি ২২টি ছবিতে অভিনয় করেছি। এর মধ্যে ৫-৬টি ছবি ছিল নায়িকার নামে।

আরও পড়ুন : ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায় বিএনপি

তারও আগে শাবানা আপা, ববিতা আপাদের নামে সিনেমা চলত। কিন্তু এখন কি সেই ধরনের গল্পে ছবি তৈরি হচ্ছে? আমাদের সময় একেকজন পরিচালক একেকভাবে আমাদের উপস্থাপন করেছেন। এতে দর্শক ভিন্ন কিছু পেয়েছেন। দর্শকও গ্রহণ করেন আমাদের। এখন তা কোথায়?

নায়িকাদের এ ব্যর্থতার কারণ হিসেবে শাবনাজ মনে করেন, ভালো গল্প এর অন্যতম কারণ। নায়িকাদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন : টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

শাবনাজ বলেন, এখন ভালো গল্প, ভালো চিত্রনাট্যের অভাব আছে। তা ছাড়া আমাদের সময় যেসব নায়িকা ইন্ডাস্ট্রিতে ভালো করেছেন, পারিশ্রমিকের সঙ্গে সঙ্গে ভালো কাজের তাগিদটাও বেশি ছিল তাদের। এখন যারা কাজ করছেন, তাদের পারিশ্রমিকের দিকে নজরটা একটু বেশি থাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা