আয়েশা তাকিয়া
বিনোদন

বিমানবন্দরে হেনস্তার শিকার আয়েশা

সান নিউজ ডেস্ক : এক সময়ের বলিউডের হার্টথ্রব অভিনেত্রী আয়েশা তাকিয়া। পারিবারিক সফর শেষে বাড়ি ফেরার পথে গোয়া বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন তিনি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন : জন্মসনদ দিতে হয়রানি করলে ছাড় দেওয়া হবে না

সম্প্রতি তিনি সপরিবারে মুম্বাইয়ের ফ্লাইট ধরতে ওই বিমানবন্দরে হাজির হন। কিন্তু সেখানে কর্তব্যরত এক পুলিশ অফিসার তাকে জোর করে লাইন থেকে সরিয়ে দেন। টুইটারে এমনই অভিযোগ তুলেছেন আয়েশার স্বামী ফারহান আজমি।

টুইটারে ছবিসহ পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন ফারহান। তিনি বলেন, দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। এ সময় তিনি গোয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে বলেন, তাকে ও তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। শুধু তাই নয়, নিরাপত্তা কর্মীরা তার স্ত্রীকে (আয়েশা) স্পর্শও করেছিল বলে অভিযোগ তুলেছেন তিনি।

টুইটারে ফারহান বিমানবন্দরের কর্মকর্তা আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত ও জ্যেষ্ঠ কর্মকর্তা (এসপি ক্যাটাগরি) বাহাদুরের বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে এটি নিয়ে টুইটারে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা প্রশ্ন তোলেন যে, একজন পুরুষ পুলিশ কর্মকর্তা জোরপূর্বক কোনো নারীকে এভাবে তার পরিবার থেকে আলাদা করতে পারে কি না?

ফারহান আরও জানান, বিমানবন্দরে উচ্চস্বরে তার নাম ঘোষণা করে তাকে অপমান করা হয়। এমনকি তার পকেটে হাত দিয়ে তল্লাশি চালায় নিরাপত্তা কর্মীরা। এরপরই ক্রোধে ফেটে পড়েন তিনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয়

তবে ফারহানের টুইটের পরই ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। পাল্টা এক টুইটে তারা জানান, ভ্রমণের সময় আপনার ও আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখিত। আপনি নিশ্চিত থাকুন আমরা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

প্রসঙ্গত, আয়েশা তাকিয়া (জন্ম: ১০ নভেম্বর ১৯৮৬) একজন ভারতীয় অভিনেত্রী, কন্ঠ অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বলিউড ছবিতে অভিনয় করে থাকেন। তিনি তার প্রথম ছবি টারজান: দ্যা ওয়ান্ডার কার ছবির জন্য তিনি ফিল্মফেয়ার বেষ্ট ডেব্যুট এ্যাওয়ার্ড ২০০৪ লাভ করেন।

তার সবচেয়ে জনপ্রিয় ব্যবসা সফল ছবির মধ্যে ২০০৯ ছবি ওয়ান্টেড অন্যতম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা