বিনোদন

শ্রীলেখার মাথায় হাত 

বিনোদন ডেস্ক: ইউরোপ ঘুরতে বের হয়েছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি ইতালির ভেনিস শহরে রয়েছেন এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে, শ্রীলেখার কপালে দুশ্চিন্তার ভাঁজ। কপালে হাত দিয়ে ভেনিসের রাস্তায় বসে আছেন তিনি।

অভিনেত্রী নিজেই তার ফেসবুক প্রোফাইলে ছবিটি পোস্ট করেছেন। আর সেই ছবি ঘিরেই নেটমাধ্যমে চলে আলোচনা। ছবিতে দেখা যাচ্ছে, সাদা লম্বা ঝুলের একটি পোশাকে কপালে হাত দিয়ে রাস্তায় বসে পড়েছেন শ্রীলেখা। তার চোখে কালো চশমা, পাশে রাখা একটি হলুদ ব্যাগ। তাকে পরিশ্রান্ত বা হতাশ মনে হচ্ছে।

কী এমন ঘটেছে যে এভাবে ভেনিসের রাস্তায় বসে পড়তে হলো অভিনেত্রীকে। পোস্টেই বিষয়টি স্পষ্ট করেছেন শ্রীলেখা। তিনি জানিয়েছেন, ভেনিসে গিয়ে করোনা টেস্ট করাতে গিয়ে বড়সড় হোঁচটই খেয়েছেন নায়িকা। সেখানে আরটিপিসিআর টেস্টের খরচ ১১২ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার রুপি। আর তা শুনেই মাথায় হাত পড়েছে অভিনেত্রীর।

কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা শ্রীলেখার। যার জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক। আর তাই করোনা টেস্টের খরচ কত খোঁজ নিতে গিয়েছিলেন তিনি। কিন্তু খরচ শুনেই চোখ ছানাবড়া!

প্রসঙ্গত, দিত্য বিক্রম সেনগুপ্তের ছবি ‘ওয়ান্স আপন দ্য টাইম ইন কলকাতা’ ৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা। আর সে কারণেই ভেনিসে গেছেন শ্রীলেখা মিত্র।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা