বিনোদন

ইতালিতে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর প্রথম দিনেই দর্শকদের সাড়া

সাননিউজ ডেস্ক: ইতালির ভেনিসে শনিবার (২৪ জুলাই) থেকে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ‘রিতিরো ডি কমুনিতা: সম্প্রদায়’ শিরোনামে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হয় মোহাম্মদ শিহাব উদ্দীনের আগামীকাল (টোমোরো) এবং কাজী টিপুর ১৮ প্লাস।

ভেনিসের এম৯ মিউজিয়ামে প্রদর্শনী হওয়া প্রথম দিনে দর্শক ছিলো কানায় কানায় পরিপূর্ণ। বাংলা চলচ্চিত্র দেখতে প্রথমবারের মত বাংলাদেশি প্রবাসী ও ইতালি নাগরিকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর আগে অনেক চলচ্চিত্র প্রদর্শনী উৎসব হয়েছে ইতালিতে। কিন্তু তা ছিলো বিভিন্ন ভাষার সমন্বিত উৎসব। শুধু বাংলা চলচ্চিত্র দিয়ে ইতালিতে উৎসবের ঘটনা এই প্রথম। এরইমধ্যে ইতালির জনপ্রিয় বেশকিছু গণমাধ্যমে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্র বন্দনা।

ইতালিতে ফ্লিম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করা খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কাজী টিপুর অলংকরণে ওভেনিস সিটি কর্তৃক প্রচারিত ফিল্ম কমিশন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং ভেনিস বাংলা স্কুল অ্যাসোসিয়েশন, একতারা ইন্টারন্যাশনাল ও ম্যাড স্যুটকেসের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই চলচ্চিত্র উৎসব।

এমন উৎসব আয়োজন করতে পেরে গর্বিত বাংলা-ইতালিয়ান চলচ্চিত্র প্রদর্শনীর সার্বিক তত্বাবধায়নকারী তরুণ নির্মাতা ও একতারা ইন্টারন্যাশনাল প্রোডাকশনের কর্ণধার কাজী টিপু। তিনি বলেন, প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এমন সাংস্কৃতিক আয়োজনের কোনও বিকল্প নেই। উদ্বোধনী দিনে প্রত্যাশার চেয়ে বেশি দর্শক ছিল। আশা করছি, পুরো উৎসবজুড়েই ভেনিস মাতাবে বাংলা চলচ্চিত্র।

ফিল্ম ফেস্টিভ্যাল প্রদর্শনীর উদ্দেশ্যকে স্বাগত জানিয়েছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন ভেনিসের সাংস্কৃতি বিষয়ক প্রধান পৃষ্ঠপোষক পাওলা মার। তিনি বলেন, ভেনিসের পৌরসভার সব বাসিন্দাদের মধ্যে ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে আরও উৎসাহ যোগাবে বলে আমি মনে করছি।

চলচ্চিত্র প্রদর্শনী মঞ্চে বক্তব্য দেন ‘ভেনিস বাংলা স্কুল’র প্রেসিডেন্ট সৈয়দ কামরুল। তিনি বলেন, চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে গড়ে উঠবে নবাগত প্রজন্ম এবং ইতালিয়ানদের মধ্যে বাংলাদেশের সাংস্কৃতিক এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি।

অনুষ্ঠানে এম৯ মিউজিয়ামের প্রেসিডেন্ট লুকা মলিনারি বলেন, চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে নতুন করে বাংলাদেশের সাংস্কৃতির সঙ্গে পরিচিতি লাভ করবে। সিনেমা দেখতে আসা দর্শকদের ভিড় দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।

২৪ আগস্ট থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র প্রদর্শনী উৎসবটি চলবে আগামী ২৮ শে আগস্ট পর্যন্ত। এই উৎসবে মোট ১২টি সিনেমা প্রদর্শনের কথা রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

সিরাজদীখানে দুগ্রুপের সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার, ঈদের গরুর হাটের ইজারা ও বালুচর বাজা...

আসামিকে আইনি সেবা দিবে না ঢাকা আইনজীবী সমিতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের প...

শুধুমাত্র হাতের জোরে এভারেস্ট জয়

রুশ পর্বতারোহী রুস্তাম নাবিইভ কৃত্রিম পায়ের সাহায্...

পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

পোল্যান্ডে আরও পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন কর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা