বিনোদন

অ্যাফ্লেক-জেনিফার রসায়ন প্রকাশ্যে

বিনোদন ডেস্ক : মাস কয়েক ধরেই বলিউড তারকা বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফার লোপেজকে জড়িয়ে নানারকম মুখরোচক খবর শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কের কথা রীতিমতো ঘোষণা করলেন জেনিফার লোপেজ।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেনের ঠোঁটে ঠোঁট রেখে নতুন কিছু ছবিও আপলোড করলেন এই নয়া 'লাভ বার্ডস'। গুঞ্জন যে সবসময় গুজব হয় না তারই যেন প্রমাণ দিলেন অস্কারবিজয়ী অভিনেতা বেন অ্যাফ্লেক এবং বিশ্ববিখ্যাত মার্কিন পপষ্টার জেনিফার লোপেজ।

তবে এতদিন সোশ্যাল মিডিয়ায় কিংবা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেননি 'ব্যাটম্যান' এবং 'জে লো '। এবার খুললেন, তাও রীতিমতো 'সশব্দে'!

ইনস্টাগ্রামে নিজের এবং বেনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখার একটি ছবি দিয়ে নিজেদের সম্পর্কের ব্যাপারে কোনও রাখঢাক না রেখে প্রকাশ্যে আনলেন জেনিফার। ছবিতে দেখা যাচ্ছে কোনও সমুদ্র সৈকতের ধারে বিকিনি এবং পানামা হ্যাট পরে রয়েছেন 'জে লো'। অন্যদিকে, 'ব্যাটম্যান' এর শরীরে সুপারহিরোর পোশাকের বদলে রয়েছে নেভি ব্লু রঙের শার্ট। ছবি দেখে ও ঘোষণা শুনে দুই তারকার অনুরাগীরা যে অত্যন্ত আনন্দিত তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, ২০০২ সালে জেনিফার ও বেন সম্পর্কে থাকলেও ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে সম্প্রতি অ্যালেক্স রডরিগেজ-এর সঙ্গে চার বছরের সম্পর্কের বিচ্ছেদ টেনেছেন জেনিফার। অন্যদিকে গত জানুয়ারিতে অভিনেত্রী আনা দে আর্মাস-এর সঙ্গে নিজের সম্পর্কে ছেদ টেনেছেন বেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা