বিনোদন

নিষিদ্ধ হতে যাচ্ছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: বলিউডে খুবই সাধারণ বিষয় বিবাহ বহির্ভূত সম্পর্ক। একটা সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক জোড়া লাগতে বেশি সময় লাগে ইন্ডাস্ট্রির তারকাদের।

কিন্তু জানেন কি এক বিবাহিত অভিনেতার সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ কন্নড় ইন্ডাস্ট্রি এক জনপ্রিয় অভিনেত্রীকে নিষিদ্ধ করে দিয়েছিল? তিন বছরের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছিল! এমনই ঘটনা ঘটেছিলো অভিনেত্রী নিকিতা ঠুকরাল। তিনি কন্নড় ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ।

মুম্বাইয়ে একটি পাঞ্জাবি পরিবারে জন্ম নিকিতার। সেখানতার একটি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন তিনি। মেধাবী হওয়া সত্ত্বেও নিকিতার পড়াশোনা নিয়ে আর এগোনোর ইচ্ছা ছিল না। তাই স্নাতকোত্তর শেষ করেই তিনি মডেলিংয়ে ঢুকে পড়েন।

২০০২ সালে ‘আতি রহেগী বহারেঁ’ নামে একটি হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান তিনি। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে সেভাবে কিছু করে উঠতে পারছিলেন না। বরং কন্নড়, তেলুগু এবং মালয়ালম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়ে ওঠেন।

এক বার জুহুর একটি রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন নিকিতা। তখন সেখানে হাজির ছিলেন প্রযোজক ডি রামানায়ডুও। নিকিতার থেকে কিছু দূরেই ছিলেন তিনি। নিকিতাকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল তার। ওই প্রযোজক নিজের একটি ছবির উপরই কাজ করছিলেন। রেস্তরাঁর মধ্যেই নিকিতাকে সেই ছবির প্রস্তাব দেন তিনি।

ছবিটি ছিল ২০০২ সালের ‘হ্যায়’। বক্স অফিসে ছবিটি খুব একটা প্রভাব ফেলতে পারেনি ঠিকই, কিন্তু নিকিতার জন্য ইন্ডাস্ট্রির দরজা খুলে দিয়েছিল। ওই বছরই আরো দু’টি দক্ষিণী ছবিতে তিনি সুযোগ পেয়ে যান। কন্নড় ইন্ডাস্ট্রিতে দ্রুত নিকিতা প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছিলেন।

কিন্তু ২০১১ সালের একটি ছবি তার জীবন পাল্টে দিয়েছিল। ওই বছর ‘প্রিন্স’ নামে একটি ছবি মুক্তি পেয়েছিল অভিনেত্রীর। তার বিপরীতে ছবিতে অভিনয় করেছিলেন দর্শন।

ছবি মুক্তির পরও দর্শন এবং নিকিতার রসায়ন নিয়ে চর্চা থামেনি। নিকিতা এবং দর্শনের মেলামেশাও বন্ধ হয়নি। প্রথম দিকে বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি দর্শনের স্ত্রী বিজয়লক্ষ্মী।

পরে তিনি বুঝতে পেরেছিলেন স্বামী দর্শন ক্রমে নিকিতার দিকে ঝুঁকছেন। এর পরই ব্যবস্থা নেন তিনি। দর্শন এবং নিকিতার বিরুদ্ধে ইন্ডাস্ট্রিতে অভিযোগ জানান।

নিকিতার বিরুদ্ধে তার স্বামীকে সংসার বিমুখ করার অভিযোগ করেছিলেন। স্বামী দর্শনের বিরুদ্ধে নিকিতার কথায় তাকে শারীরিক নিগ্রহের অভিযোগও জানিয়েছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতে দর্শনের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়। নিকিতার কী পরিণতি হয়েছিল? কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি তিন বছরের জন্য তাকে নিষিদ্ধ করে দিয়েছিল।

মনে করা হয় নিকিতাই প্রথম এবং একমাত্র অভিনেত্রী যাকে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্য ঘোষিতভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল।

এই ঘটনা সামনে আসার পরই হইচই পড়ে যায় ইন্ডাস্ট্রিতে। নিকিতার বিরুদ্ধে যেমন অনেককে সরব হতে দেখা যায় তেমন নিকিতার পাশেও দাঁড়ান অনেকে। ইন্ডাস্ট্রির নীতি পুলিশির বিরোধিতাও করতে দেখা যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা