বিনোদন

সম্পর্কের ঘোষণা জেনিফারের!

বিনোদন ডেস্ক: বলিউডেন জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লোপেজ। মাস কয়েক ধরেই বলিউড তারকা বেন অ্যাফ্লেকের সঙ্গে জড়িয়ে নানারকম মুখরোচক, মুচমুচে খবর শোনা যাচ্ছিল তার নামে। শেষপর্যন্ত বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কের কথা রীতিমতো ঘোষণা করলেন জেনিফার লোপেজ।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেনের ঠোঁটে ঠোঁট রেখে নতুন কিছু ছবিও আপলোড করলেন এই নয়া 'লাভ বার্ডস'। গুঞ্জন যে সবসময় গুজব হয় না তারই যেন প্রমাণ দিলেন অস্কারবিজয়ী অভিনেতা বেন অ্যাফ্লেক এবং বিশ্ববিখ্যাত মার্কিন পপষ্টার জেনিফার লোপেজ।

তবে এতদিন সোশ্যাল মিডিয়ায় কিংবা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেননি 'ব্যাটম্যান' এবং 'জে লো '। এবার খুললেন, তাও রীতিমতো 'সশব্দে'!

ইনস্টাগ্রামে নিজের এবং বেনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখার একটি ছবি দিয়ে নিজেদের সম্পর্কের ব্যাপারে কোনও রাখঢাক না রেখে প্রকাশ্যে আনলেন জেনিফার। ছবিতে দেখা যাচ্ছে কোনও সমুদ্র সৈকতের ধারে বিকিনি এবং পানামা হ্যাট পরে রয়েছেন 'জে লো'।

অন্যদিকে, 'ব্যাটম্যান' এর শরীরে সুপারহিরোর পোশাকের বদলে রয়েছে নেভি ব্লু রঙের শার্ট। ছবি দেখে ও ঘোষণা শুনে দুই তারকার অনুরাগীরা যে অত্যন্ত আনন্দিত তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, ২০০২ সালে জেনিফার ও বেন সম্পর্কে থাকলেও ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে সম্প্রতি অ্যালেক্স রডরিগেজ-এর সঙ্গে চার বছরের সম্পর্কের বিচ্ছেদ টেনেছেন জেনিফার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা