সংগৃহীত
বিনোদন

সদস্যপদ ছাড়তে চান ওমর সানী

বিনোদন ডেস্ক: বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ছাড়তে চান চিত্রনায়ক ওমর সানী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে এই বিষয়টি জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না। আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।

আরও পড়ুন: ধোনির মতো পাত্র খুঁজছেন ইধিকা

তবে কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানাননি। এ সময় কারণ জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি কোনও সাড়া দেননি। কিন্তু বোঝা যাচ্ছে যে, সম্প্রতি শিল্পী সমিতি নিয়ে নানা ধরনের বিতর্কের কারণেই সরে যেতে চাইছেন এই চিত্রনায়ক।

বেশ কয়েকদিন ধরেই অনেক আলোচনায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এদিকে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নানা ধরনের যুক্তিতর্ক।

আরও পড়ুন: এমপি হওয়ার প্রস্তুতি নিচ্ছি

এই কারণেই তিনি শিল্পী সমিতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খুব শিগগিরই সভাপতি বরাবর একটি চিঠিও পাঠাবেন তিনি।

তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ডেডবডি’ নামের ১টি সিনেমায়। সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ ইকবাল। এতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, অন্বেষা, শ্যামল মওলা, রাশেদ মামুন অপু, মিষ্টি জাহান প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ১৫০ জন সুবিধাবঞ্চিত কি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা