বিনোদন

নতুন সুখবর দিলেন প্রতীক হাসান

নিজস্ব প্রতিবেদক: এবার নতুন সুখবর দিলেন প্রতীক হাসান। সম্প্রতি বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। স্ত্রীর নাম মৌসুমী হাসান। কনে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। গত বছর ২৬ জুন বিয়ে করলেও তা পরিবারের বাইরে কাউকে জানাননি তিনি।

প্রতীক হাসান বিয়ের খবর গোপন রাখার কারণ ব‌্যাখ‌্যা করে সংবাদমাধ্যমকে জানান, ‘বছর দেড়েক আগে মৌসুমীর সঙ্গে আমার পরিচয়। সেখান থেকেই ভালোলাগা। আমাদের পরিবারও বিষয়টি জানতেন। আমরা শিওর ছিলাম আমাদের বিয়ে হবে। আর সেটা জেনেই প্রেম করেছি। অবশেষে শুভ কাজটি সম্পন্ন হওয়ায় খুব ভালো লাগছে।’

প্রতীক আরও জানান, ‘আত্মীয়স্বজন কাউকে জানাতে পারিনি। এ জন্য বিয়ে গোপন করেছি। প্রচারও করিনি। এখন আমাদের দুই পরিবারের যাওয়া–আসা হয়। আমার স্ত্রী আমাদের বাসায় আসে, আমিও তাদের বাসায় যাই। এভাবেই চলছে। অনুষ্ঠান করে তাকে বাসায় নিয়ে আসব।’

‘ঘরোয়া পরিবেশেই বিয়েটা সারতে হয়েছে। বাগদান, কাবিনের সময় দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু আত্মীয় উপস্থিত ছিলেন। প্রতীক হাসানের পরিবার থেকে তার মা ফাতিমা হাসান ও ভাই প্রীতম হাসান উপস্থিত ছিলেন। খুব শিগগির বড় পরিসরে অনুষ্ঠান করবেন বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী।’

তবে বিয়ের খবর দিলেও এখনি স্ত্রী বা বিয়ের কোনো ছবি প্রকাশ করতে চান না প্রতীক হাসান। কবে, কোথায় বিয়ে করেছেন তাও জানাতে নারাজ এই শিল্পী।

উল্লেখ্য, দেশ বরেণ্য প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। বাবার মতো তারাও পেশা হিসেবে বেচে নিয়েছেন সংগীতকে। এরইমধ্যে মিডিয়ায় নিজেদের শক্ত অবস্থানও তৈরি করেছেন দুই ভাই। উপহার দিয়েছেন কয়েকটি জনপ্রিয় গানও।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা